রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে ঘায়েল করতে ডেমোক্রেটিক পার্টির হিলারি ক্লিনটন নতুন একটি নির্বাচনী বিজ্ঞাপন প্রকাশ করেছেন। আউটসোর্সিং- বিষয়ক ওই বিজ্ঞাপনটিতে বাংলাদেশের নাম এসেছে।
ট্রাম্পের একটি পুরনো সাক্ষাৎকার ব্যবহার করে বিজ্ঞাপনে দেখানো হয়, ট্রাম্পের নামযুক্ত বিভিন্ন পন্য বিশ্বের ১২টি দেশে প্রস্তুত হয়। এর মধ্যে বাংলাদেশে প্রস্তুত হয় ট্রাম্পের শার্ট, চীনে টাই এবং মেক্সিকোতে স্যুট।
ওই সাক্ষাৎকারে ট্রাম্প বাংলাদেশে তৈরি জামা খুব ভালো বলে মন্তব্য করেন। বলেন, আমরা বাংলাদেশের মানুষের কর্মসংস্থান করেছি।
ট্রামের এমন কথাকেই ‘ট্রাম কার্ড’ হিসেবে নিলেন হিলারি। ট্রামের নির্বাচনী প্রচারের স্লোগান ‘সবার আগে আমেরিকা’।
তবে হিলারি নির্বাচনী প্রচারে বলছেন, মুখে সবার আগে আমেরিকা বললেও ট্রাম্প নিজে আমেরিকায় প্রস্তুত পণ্যের বদলে বাংলাদেশ, চীনের পণ্যের বাজারজাতকরণে আগ্রহী।
ট্রাম্প এর আগে হিলারিকে শয়তান বলে এবং মুসলিম বিদ্বেষী বিভিন্ন মন্তব্য করে এরইমধ্যে সমালোচিত হয়েছেন।
এদিকে, যুক্তরাষ্ট্রের এবারের নির্বাচনে হিলারির পক্ষেই ব্যক্তিগতভাবে প্রচারণা চালাচ্ছেন ট্রাম্প বিরোধী কিছু সংখ্যক ধনাঢ্য রিপাবলিকান। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।