আন্তর্জাতিক

সৌদি আরবে কর্মহীন অনেক বাংলাদেশি শ্রমিক

সৌদি আরব
সৌদি আরব

বাংলাদেশের অভিবাসী শ্রমিকদের বড় একটি অংশ কাজ করে সৌদি আরবে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমতে থাকায় সৌদি আরবে বহু কোম্পানিতে ছাঁটাইয়ের পরিপ্রেক্ষিতে কর্মহীন হয়ে পড়েছেন বাংলাদেশি শতাধিক শ্রমিক।

সবচেয়ে খারাপ অবস্থা নির্মাণ সংস্থাগুলোর। এমন অনেক প্রতিষ্ঠানেই শ্রমিক ছাঁটাই করা হয়েছে। এসব শ্রমিকের মধ্যে রয়েছেন শতাধিক বাংলাদেশিও।

এসব প্রতিষ্ঠানে বাংলাদেশ ছাড়াও কাজ করছেন ভারত, পাকিস্তান, নেপাল, ফিলিপাইন ও শ্রীলঙ্কার শ্রমিকরা। লোকসানের মুখে প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় বেকার হয়ে পড়েছেন ভারতের প্রায় ৮ হাজার শ্রমিক। কর্মহীন হয়ে পড়েছেন পাকিস্তানের কয়েকশ' শ্রমিক। এর মধ্যে নিজেদের শ্রমিকদের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভিকে সিং এখন জেদ্দায় রয়েছেন।

বেতনের পাশাপাশি গত চারমাস ধরে প্রতিষ্ঠান থেকে খাবার সরবরাহ বন্ধ করে দেয়ায় অনেকেরই দিন কাটছে একবেলা খেয়ে। ভারতের কিছু বড় বড় প্রতিষ্ঠান ভারতীয়দের সাহায্য করছে, সেখান থেকে বাংলাদেশিদেরও কিছু সহযোগিতা করা হয়। রমজানে ইসলামি দাওয়াত সেন্টার নামে একটি প্রতিষ্ঠান খাবার দিয়েছিল। এরপর চাল-ডাল দিয়ে যায় আরেকটি কোম্পানি। সাহায্য করেছে পাকিস্তানি কোম্পানিও।

চাকরি হারানো এসব বাংলাদেশি শ্রমিকরা জানিয়েছেন, তাদের কারও কাছে আকামা না থাকায় গ্রেপ্তার আতঙ্কে গেটের বাইরে যেতে পারছেন না। এসব দুরবস্থার কথা দূতাবাসকে জানানো হলে কর্তৃপক্ষ এ বিষয়ে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলেও এখনো পর্যন্ত কেউ তাদেরকে দেখতে যাননি।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ