আনুষ্ঠানিকভাবে শনিবার ভোড় ৫টায় পর্দা উঠছে রিও অলিম্পিকের। ফুটবল ইভেন্টের মধ্য দিয়ে ২ দিন আগে থেকেই খেলা মাঠে গড়ালেও বিশ্ব ক্রীড়ার সর্ববৃহৎ আসর অলিম্পিক গেমসের ৩১তম আসরের উদ্বোধনী অনুষ্ঠান হবে আগামীকাল।
এদিকে, প্রথম বাংলাদেশি হিসেবে অলিম্পিকের মশাল বহন করেছেন ড. মুহম্মদ ইউনূস।
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দা গ্রেটেস্ট শো অন আর্থ-অলিম্পিকের ৩১তম আসরকে বরণ করে নিতে প্রস্তুত ব্রাজিল। এবারই প্রথমবারের মতো দক্ষিণ আমেরিকার কোনো দেশে হতে যাচ্ছে অলিম্পিকের আসর।
তাই অলিম্পিককে স্মরণীয় করে রাখতে চায় আয়োজকরা। জমজমাট উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করতে প্রায় ৩০০ নৃত্যশিল্পী ও ৫ হাজার সেচ্ছাসেবী প্রস্তুত রয়েছেন।
এছাড়াও ব্রাজিলিয়ান সুপার মডেল জিসেল বানডেচেন, ব্রিটন ডেম জুডির মতো তারকাদের পারফর্ম করার কথা রয়েছে অনুষ্ঠানে। পুরো টুর্নামেন্টের নিরাপত্তা রক্ষায় কাজ করছেন প্রায় ৮৫ হাজার নিরাপত্তাকর্মী।
রিফিউজি দলসহ সর্বোচ্চ ২০৭টি টিম থেকে ১০ হাজার ৫০০ জন অ্যাথলেট অংশ নেবেন এবারের আসরে। প্রথমবারের মতো অংশ নিচ্ছে কসোভো ও দক্ষিণ সুদান। তবে ডোপিংয়ের কারণে এবার রাশিয়ার ১১৮ জন অ্যাথলিট অংশ নিতে পারছেন না অলিম্পিকে।
ইতিহাসে ৩১তম হলেও নমববারের মতো অলিম্পিক মাতাবে বাংলাদেশ। গলফ, শুটিং, সাঁতার, অ্যাথলেটিকস ও আরচারি এ ৫টি ডিসিপ্লিনে অংশ নেবেন বাংলাদেশের ৭ জন ক্রীড়াবিদ।
বাংলাদেশের পক্ষে লাল সবুজের পতাকা বহন করবেন গলফার সিদ্দিকুর রহমান।
এদিকে, উদ্বোধনী অনুষ্ঠানের আগের দিন অলিম্পিক মশাল নিয়ে রিওর রাজপথ প্রদক্ষিণ করেছেন বাংলাদেশের নোবেল জয়ী ড. মুহম্মদ ইউনূস। প্রথম বারের মতো কোনো বাংলাদেশি এ সম্মান পেলেন।