আন্তর্জাতিক

ফ্রান্সে বারে অগ্নিকাণ্ডে ১৩ জনের মৃত্যু

ফ্রান্সে বারে অগ্নিকাণ্ডে
ফ্রান্সে বারে অগ্নিকাণ্ডে

ফ্রান্সের রুঁয়্যা শহরের একটি বারে জন্মদিনের অনুষ্ঠানে অগ্নিকাণ্ডে কমপক্ষে ১৩ জনের মৃত্যু হয়েছে।

বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, শনিবার মধ্যরাতে কিউবা লিবহা বারে হওয়া এ অগ্নিকাণ্ডে আরো ছয় জন আহত হয়েছেন।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বের্না ক্যাসিনোভে এক বিবৃতিতে বলেছেন, বারের বেইজমেন্ট থেকে ওই আগুনের সূত্রপাত হয়।

আগুন নেভাতে ৫০ জনেরও বেশি দমকলকর্মীকে ডাকা হয়। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।

জন্মদিনের কেকে থাকা মোমবাতি থেকে ‘দুর্ঘটনাবশত’ আগুন ছড়িয়ে পড়ে বলে ফরাসি গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে।

হতাহতদের সবার বয়স ১৮ থেকে ২৫ এর মধ্যে বলে জানিয়েছে প্যারিস-নরমান্ডি নিউজ।

জঙ্গি হামলায় নিহত যাজক জ্যাম এমেলের শেষকৃত্য গত সপ্তাহে এ শহরেই অনুষ্ঠিত হয় বলে রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে।

৮৪ বছর বয়স্ক এমেলকে গত মাসে উত্তর নরম্যান্ডির একটি চার্চে গলা কেটে হত্যা করা হয়, যার দায় স্বীকার করেছে আইএস।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ