আন্তর্জাতিক

বেলজিয়ামে পুলিশের ওপর হামলা, আহত ২

বেলজিয়ামে পুলিশের ওপর হামলা
বেলজিয়ামে পুলিশের ওপর হামলা

বেলজিয়ামের দক্ষিণাঞ্চলীয় শার্লেরয় শহরে চাপাতিধারী এক ব্যক্তি "আল্লাহু আকবর" ধ্বনি দিয়ে দুই নারী পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে আহত করেছেন। পরে পুলিশের গুলিতে ওই ব্যক্তি নিহত হন।

শনিবার শহরের পুলিশ সদরদপ্তরের সামনে স্থাপিত চৌকিতে তল্লাশি কথা বলতেই পুলিশের ওপর চাপাতি দিয়ে হামলা চালায় ওই ব্যক্তি।

এ সময় ওই দুই নারী পুলিশ সদস্য আহন হন। তাদের একজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেয়া হয়। হামলাকারীর পরিচয় সম্পর্কে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি।

এদিকে, ঘটনাটিকে সন্ত্রাসী হামলা বলে মনে করছেন দেশটির প্রধানমন্ত্রী চার্লস মিশেল।

আহত পুলিশ কর্মকর্তারা শঙ্কামুক্ত হয়েছেন এবং তাদের জীবনহানির আশঙ্কা নেই বলে জানিয়েছে পুলিশ।

গত নয়মাস ধরে বেলজিয়াম ও প্রতিবেশী ফ্রান্সে একের পর এক জঙ্গি হামলার পর নিরাপত্তা ব্যববস্থা জোরদার করার অংশ হিসেবে এসব তল্লাশি চৌকিগুলো বসানো হয়েছে।

গত বছরের নভেম্বরে প্যারিসে চালানো ভয়াবহ জঙ্গি হামলা ও চলতি বছরের প্রথমদিকে ব্রাসেলসে চালানো জঙ্গি হামলায় জড়িত কয়েকজন শার্লোহুয়াকে তাদের ঘাঁটি হিসেবে ব্যবহার করেছিল।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ