আন্তর্জাতিক

ইরানে পরমাণু বিজ্ঞানীর মৃত্যুদণ্ড কার্যকর

শাহরাম আমিরি
শাহরাম আমিরি

ইরানে এক পরমাণু বিজ্ঞানীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির কর্তৃপক্ষ। শাহরাম আমিরি নামে আলোচিত ওই পরমাণু বিজ্ঞানির পরিবার এ কথা জানিয়েছে।

গত ২০১০ সাল থেকে আটক ছিলেন শাহরাম। তার মা বিবিসিকে জানান, আমিরির মরদেহ তার বাসস্থানে পাঠিয়ে দেয়া হয়েছে। তার গলায় দড়ির দাগ পাওয়া গেছে যা দেখে ধারণা করা হচ্ছে, তাকে ফাঁসিতে ঝুলিয়ে মারা হয়েছে। আমিরির মরদেহ দাফন করা হয়েছে বলে জানান তার মা।

১৯৭৭ সালে জন্ম নেয়া আমিরি ২০০৯ সালে মক্কায় হজ পালনের উদ্দেশ্যে যাওয়ার পর নিখোঁজ হন। প্রায় বছর খানেক পর তাকে যুক্তরাষ্ট্রে পাওয়া যায়। সে সময় শেহরাম আমিরি জানান, মক্কা থেকে জোর করে সিআইএ তাকে যুক্তরাষ্ট্রে নিয়ে যায় এবং ইরানের পরমাণু বিষয়ক গোপন তথ্য পেতে মানসিক চাপ প্রয়োগ করে।

যুক্তরাষ্ট্রে তার এক ভিডিও রেকর্ডিং-এ তিনি বলেছিলেন, 'তারা আমাকে একটি ঘরের ভিতর নিয়ে যায়। সেটা কোথায় ছিল আমি জানি না। তারা আমাকে অ্যানস্থেটিক ইনজেকশন দেয়।'

অপর এক ভিডিওতে তিনি বলেন, 'আমি তাদের (সিআইএ) কাছ থেকে পালিয়ে এসেছি।'

তবে ওই সময় মার্কিন কর্মকর্তারা দাবি করেন, শাহরাম নিজ ইচ্ছায় যুক্তরাষ্ট্রে এসেছেন। তিনি যুক্তরাষ্ট্রকে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। আবার নিজের ইচ্ছাতেই দেশে ফিরে যাচ্ছেন।

শাহরাম ২০১০ সালে তেহরানে ফেরত আসেন। সে সময় তাকে নায়কোচিত সংবর্ধনা দেয়া হয়।

খবর বের হয়, এরপরই যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর শাহরামকে গোপন স্থানে বন্দী করে রাখা হয়। তাকে দীর্ঘমেয়াদি কারাদণ্ড দেওয়া হয়েছে।

ইরানের বিতর্কিত পারমাণবিক কর্মসূচির বিষয়ে শাহরামের কাছে অনেক তথ্য ছিল বলে কথিত রয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ