মেক্সিকোর পূর্বাঞ্চলে ঝড় ‘আর্ল’র প্রভাবে ভূমিধসে কমপক্ষে ৩৮ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অনেকে।
শনিবার এ ঘটনা ঘটে বলে দেশটির ন্যাশনাল সিভিল প্রটেকশন করডিনেটর লুইস পুয়েন্টি’র অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে জানা গেছে।
ঘূর্ণিঝড় আর্ল’র প্রভাবে দেশটির সেন্ট্রাল পুয়েবলা রাজ্যে ২৮ জন এবং ভারাক্রুজ রাজ্যে ১০ নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কিছু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। বেশ কিছু গাছ ভেঙে পড়েছে এবং উপকূলীয় এলাকায় বন্যাও সৃষ্টি হয়।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: