আন্তর্জাতিক

তুরস্কে মৃত্যুদণ্ডের বিধান পুনর্বহাল করা হবে: এরদোয়ান

এরদোয়ান
এরদোয়ান

জনগণ ও পার্লামেন্টের সমর্থন পেলে তুরস্কে মৃত্যুদণ্ডের বিধান পুনর্বহাল করা হবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

ইস্তাম্বুলে প্রায় ১০ লাখ মানুষের উপস্থিতিতে এক জনসভায় একথা বলেন এরদোয়ান।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রে স্বেচ্ছায় নির্বাসনে থাকা ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেনের সকল সমর্থককে দেশ থেকে উচ্ছেদ করা হবে। জনসভায় দেশটির অনেক ধর্মীয় নেতা এবং বিরোধী তিনটি দলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন, তবে কুর্দি দলকে এতে আমন্ত্রণ জানানো হয়নি।

দেশটিতে গত ১৫ জুলাইয়ের ব্যার্থ সেনা অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে এ জনসভার আয়োজন করা হয়। এরদোয়ান সরকার মনে করছে ওই সেনা অভ্যুত্থানের নেপথ্যে ছিলেন ফেতুল্লাহ গুলেন।

ঘটনার পর সেনাবাহিনী, প্রশাসনসহ সরকারের বিভিন্ন দপ্তরের প্রায় কয়েক হাজার গুলেন সমর্থককে চাকরিচ্যুত করা হয়েছে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ