আন্তর্জাতিক

পাকিস্তানের কোয়েটার হাসপাতালে বিস্ফোরণ, নিহত ৬৩

পাকিস্তানে বিস্ফোরণ, নিহত ৩০
পাকিস্তানে বিস্ফোরণ, নিহত ৩০

পাকিস্তানের কোয়েটার শহরের একটি হাসপাতালে বিস্ফোরণে কমপক্ষে ৬৩ জন নিহত হয়েছেন।

জাতীয় গণ্যমাধ্যম ডনের খবরে বলা হয়েছে, কোয়েটার সিভিল হাসপাতালে সোমবার সকালের প্রচণ্ড বিস্ফোরণে অনেককে আহতও হয়েছেন।

এ ঘটনার পর থেকে হাসপাতালটি ঘিরে রেখেছে পুলিশ।

বেলুচিস্তানের স্বরাষ্ট্র সচিব আকবর হারিফাল জানান, সোমবার সকালে কোয়েটাতেই অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে নিহত হন বেলুচিস্তান বার অ্যাসোসিয়েশনের সভাপতি। ওই ঘটনার খবর পেয়ে আইনজীবী ও সাংবাদিকরা হাসপাতালে যাওয়ার পর বিস্ফোরণের ঘটনা ঘটে।

ঘটনাস্থলে থাকা এক সাংবাদিক বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, অ্যাডভোকেট বিলাল আনোয়াল কাসিকে হত্যার খবর শুনে তার ৫০ জনেরও বেশি শুভাকাঙ্খী হাসপাতালের জরুরি বিভাগে যান। বিস্ফোরণে সময় তারা অ্যাডভোকেট বিলাল আনোয়ারের মরদেহের পাশেই ছিলেন।

বেলুচিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রী সরফরাজ বুগতি ডন নিউজকে বলেন, আত্মঘাতী এক বোমা হামলাকারী এ হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তবে এখন পর্যন্ত কোনো পক্ষ এই হামলার দায় স্বীকার করেনি।

এর আগে কোয়েটায়ই বেলুচিস্তান বার অ্যাসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট বিলাল আনওয়ার কাসিকে অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা গুলি করে হত্যা করে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ