আন্তর্জাতিক

মোদি মামা, আমাদের স্কুলের গাড়িটি নিও না

নরেন্দ্র মোদি
নরেন্দ্র মোদি

প্রিয় মোদি মামা, তোমার সমাবেশ কি আমাদের স্কুলের চেয়েও গুরুত্বপূর্ণ? আমি যুক্তরাষ্ট্রেও তোমার ভাষণ শুনেছি— সেখানে অনেক মানুষ এসেছিল কিন্তু তারা কেউ স্কুলবাসে করে আসেনি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে এমন ক্ষোভ প্রকাশ করে চিঠি লিখেছে অষ্টম শ্রেণির ছাত্র দেবানশ জৈন। সে মধ্যপ্রদেশ রাজ্যের আলিরাজপুর জেলার একটি স্কুলের শিক্ষার্থী।

মঙ্গলবার টাইমস অব ইন্ডিয়া অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ভারতের স্বাধীনতার ৭০ বছর পূর্ণ হচ্ছে ১৫ আগস্ট। এ উপলক্ষে বিপ্লবী নেতা চন্দ্রশেখর আজাদের জন্মস্থান মধ্যপ্রদেশ রাজ্যের ভাবরা গ্রামে আজ যাওয়ার কথা নরেন্দ্র মোদির। পাশের গ্রাম জোথরাদাতে এক সমাবেশে ভাষণ দেবেন তিনি। সেখানে তিনি ‘সত্তর সাল আজাদি, ইয়াদ করো কুরবানি’ নামের একটি প্রচার শুরু করবেন। মোদির সমাবেশে লোক পাঠাতে সরকারি নির্দেশে আলিরাজপুর জেলার অনেক প্রতিষ্ঠানের কাছে থেকে বাস সংগ্রহ করা হয়। এর মধ্যে অনেক স্কুলবাসও রয়েছে।

দেবানশ জৈন জেলার বিদ্যাকুঞ্জ স্কুলের শিক্ষার্থী। তার এক শিক্ষক জানান, প্রধানমন্ত্রী মোদির সমাবেশ উপলক্ষে ৯ ও ১০ আগস্ট স্কুল বন্ধ থাকবে। কারণ, স্কুলবাসগুলো সমাবেশের কাজে নিয়ে যাওয়া হবে। এ কথা শোনার পর ক্লাসে যেতে না পারার ক্ষোভ থেকে দেবানশ প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে আবেগভরা এক চিঠি লিখেছে সে।

নিজেকে মোদির একজন ভক্ত উল্লেখ করে দেবানশ লিখেছে, সে রেডিওতে প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ অনুষ্ঠানটি সব সময় শোনে। এমনকি সে মোদিকে অনুসরণ করায় তাকে অনেক সময় ক্লাসের বন্ধুরা খ্যাপায়। এ নিয়ে প্রায়ই তাকে বন্ধুদের সঙ্গে লড়াই পর্যন্ত করতে হয়।

সে চিঠিতে মোদিকে অনুরোধ জানিয়েছে যেন ‘শিবরাজ মামাকে’ তিনি স্কুলবাস ভাড়া না করতে বলে দেন। কেননা, সে মনে করে, মোদি কংগ্রেস নেতাদের মতো নন এবং তিনি শিক্ষার্থীদের পড়াশোনা ও তাদের ভবিষ্যৎ নিয়ে সচেতন। শিবরাজ মামা মধ্যপ্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।

‘আর তুমি যদি তা করো, তাহলে আমি নিশ্চিত বলতে পারি, আমার মোদি মামার সমাবেশে লোকজন এমনিতেই আসবে, কাউকে আনতে হবে না।’

এই চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জয়েন্ট কালেক্টরের পক্ষ থেকে জেলা কালেক্টরকে তাৎক্ষণিক মোদির সফর উপলক্ষে বাস সংগ্রহ বন্ধের নির্দেশ দেয়া হয়। অথচ এই জয়েন্ট কালেক্টরই সমাবেশ উপলক্ষে এই স্কুলবাসগুলো দিতে সরকারি নির্দেশ জারি করেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ