বিতর্কিত ইসলামী বক্তা জাকির নায়েকের বয়ান উস্কানিমূলক— এমন অভিযোগ করে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে ভারতের মুম্বাই পুলিশ।
জ্যেষ্ঠ এক পুলিশ কর্মকর্তার বরাতে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, জাকির নায়েক তার বেশ কিছু বয়ানে আপত্তিকর মন্তব্য করেছেন এবং অন্য ধর্মের প্রতি বিষোদগার করেছেন। পাশাপাশি তার বয়ানে জিহাদ ও আত্মঘাতী হামলার মতো বিষয়গুলোও এসেছে বারবার।
সিডি ও ইন্টারনেটে প্রকাশিত নায়েকের বয়ানগুলো পর্যবেক্ষণ করেই এ প্রতিবেদন করা হয়েছে বলে উল্লেখ করেন ওই পুলিশ কর্মকর্তা।
এর আগে জাকির নায়েকের প্রতিষ্ঠান ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন-আইআরএফ পরিদর্শনের জন্য নোটিশ পাঠায় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আইআরএফের বিরুদ্ধে ফরেন কনট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট বা বিদেশি অনুদান আইন লংঘনের অভিযোগ রয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: