লিবিয়ার বেনগাজীতে দুই মার্কিন নাগরিক নিহতের ঘটনায় পরিবারের পক্ষ থেকে ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
শেন স্মিথের মা প্যাট্রিশিয়া স্মিথ ও টায়রন উডের বাবা চার্লস উড ২০১২ সালে তাদের সন্তানদের অন্যায্য মৃত্যুর জন্য তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিলারিকে দায়ী করেন।
মামলার এজহারে বলা হয়, হিলারি তার প্রাইভেট ইমেইল ব্যবহার করে বেআইনি কর্মকাণ্ডে জড়িত হন এবং শেন ও টায়রনের মৃত্যুতে ভূমিকা রাখেন।
এছাড়াও গণমাধ্যমে দেওয়া বিবৃতিতে হিলারি তাদের পরিবারের প্রতি অসম্মানজনক উক্তি করেছেন বলেও দাবি করেন তারা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: