তুরস্কের কুর্দি-অধ্যুষিত এলাকায় পুলিশের গাড়ির ওপর জোড়া বোমা হামলায় কমপক্ষর ৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে।
স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির দক্ষিণ-পূর্বের ওই এলাকায় পিকেকে বিদ্রোহীরা এ হামলা চালায়।
বিবিসি সূত্র থেকে জানা যায়, খিজিলতেপি শহরে একটি বিস্ফোরণে নিহত হন ৩ জন। এসময় ২৫ জন আহত হয়েছেন। দায়ারবাকিরে একটি গাড়িবোমা হামলায় ৫ জন নিহত হয়েছে। আহত হয়েছেন ১২ জন।
কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি বলছে, খিজিলতেপিতে একটি হাসপাতালের কাছে সড়কের পাশে রাখা বোমা দূরনিয়ন্ত্রণ যন্ত্রের মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হয়। দায়ারবাকিরে একটি নিরাপত্তা তল্লাশিকেন্দ্রে হামলা চালানো হয়।
গত বছর তুরস্কের নিরাপত্তা বাহিনী ও পিকেকের মধ্যে ফের সংঘর্ষ শুরু হয়। এরপর থেকেই মাঝে মধ্যেই সহিংসতার খবর পাওয়া যায়।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: