সিরিয়ার আলেপ্পোতে ত্রাণ সরবরাহের জন্য দিনে ৩ ঘণ্টা করে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে রুশ সেনাবাহিনী। স্থানীয় সময় বৃহস্পতিবার থেকে এটি কার্যকর হবে।
রুশ সেনাবাহিনী জানিয়েছে, এ যুদ্ধবিরতি সকাল ১০টা দুপুর ১টা পর্যন্ত স্থায়ী হবে। ত্রাণ সরবরাহকারী প্রতিটি বাহনের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে বলেও জানিয়েছে তারা। এ সময় সকল ধরণের সামরিক যুদ্ধ, বিমান ও কামান হামলা বন্ধ থাকবে।
আলেপ্পোর উত্তরাঞ্চলীয় শহরতলি দিয়ে এসব যান প্রবেশ করে পশ্চিম ও পূর্বে খাবার, পানি, জ্বালানি, ওষুধ ও অন্যান্য প্রয়োজনীয় জিনিস সরবরাহ করা হবে।
এদিকে, বিদ্রোহীদের দখলে থাকা আলেপ্পোর আড়াই লাখ মানুষকে বাঁচাতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সেখানে থাকা চিকিৎসকরা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: