সৌদি আরবে একটি সোফা তৈরির কারখানায় আগুনে পুড়ে ৪ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত ৪ জনই নাটোরের নলডাঙ্গা উপজেলার বাসিন্দা।
তারা হলেন: খাজুরা শ্রীপুরপাড়া গ্রামের শামিউল ইসলাম, খাজুরা জর্ণাদ্দনবাটির জামাল হোসেন ও অসীম এবং খাজুরা ভাটোপাড়ার আমিরুল ইসলাম।
বুধবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টার দিকে সৌদি আরবের হারাজ বিন কাশেম মানফুহা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বৈদ্যুতিক শটসার্কিটে কারখানায় আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: