আন্তর্জাতিক

কানাডায় সন্ত্রাসবিরোধী অভিযানে নিহত ১

সন্ত্রাসবিরোধী অভিযান
সন্ত্রাসবিরোধী অভিযান

কানাডায় পুলিশের সন্ত্রাসবিরোধী অভিযানে সন্দেহভাজন একজন নিহত হয়েছেন। ওই ব্যক্তি জনাকীর্ণ স্থানে আত্মঘাতি বোমা হামলা চালিয়ে বহু মানুষকে হত্যার পরিকল্পনা করছিল বলেই জানিয়েছে রয়াল কানাডিয়ান মাউন্টেড পুলিশ।

২৪ বছর বয়সী ওই নিহত সন্দেহভাজনের নাম অ্যারন ড্রাইভার ওরফে হারুন আব্দুর রহমান। সে একজন ধর্মান্তরিত মুসলমান।

জঙ্গিগোষ্ঠি আইএসকে প্রকাশ্যে সমর্থন দেয়ার কারণে ২০১৪ সালে সে প্রথমবারের মতো পুলিশের নজরে আসে। বিভিন্ন জায়গায় হামলার পরিকল্পনার সঙ্গে জড়িত সন্দেহে গত বছর তাকে গ্রেপ্তার করেছিল পুলিশ।

এদিকে, জার্মানিতে একের পর এক জঙ্গি হামলার ঘটনায় দেশটিতে সন্ত্রাস বিরোধী কঠোর পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছে দেশটির সরকার।

দেশজুড়ে ভিডিওর মাধ্যমে নজরদারি বাড়ানো, বোরকা পড়ার ক্ষেত্রে পুরো মুখমণ্ডল ঢাকা এবং মসজিদে ধর্মীয় উগ্রবাদীদের তহবিল গঠনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে জার্মানির সরকার।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ