থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় পর্যটন এলাকায় বৃহস্পতি ও শুক্রবারের সিরিজ বোমা হামলায় এ পর্যন্ত নিহতের সংখ্যা ৪ জন। বিদেশি পর্যটকসহ আহত হয়েছেন আরো অনেকে।
বৃহস্পতিবার দেশটির জনপ্রিয় পর্যটন শহর হুয়া হিনে জোড়া বোমা বিস্ফোরণে নিহত হন এক নারী। এরপর আজ সকালে সেখানে আবারো বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
এছাড়া ফুকেটের সমুদ্র সৈকতেও বিস্ফোরণ হয়েছে। এতে নিহত হয়েছেন ৩ জন। আহত হয়েছে আরো অনেকে।
দেশটির রানী সিরিকেতের জন্মদিন উপলক্ষে সপ্তাহব্যাপী আনন্দ উদযাপনের মধ্যেই এ হামলার ঘটনা ঘটল। এখনো পর্যন্ত কেউ এর দায় স্বীকার করেনি।
তবে বিবিসি বলছে, দেশটির বিচ্ছিন্নতাবাদীরা এ ঘটনা ঘটাতে পারে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: