আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে তালেবানদের সঙ্গে সংঘর্ষের জের ধরে প্রাণভয়ে ঘর ছাড়া হয়ে উদ্বাস্তু হাজারো মানুষ। নিরাপদ আশ্রয়ের খোঁজে বেশিরভাগই প্রাদেশিক রাজধানী লস্কর গাহ'তে আশ্রয় নিয়েছেন।
যদিও লস্কর গাহ'ও গত কয়েক মাস ধরেই তালিবানদের হামলার লক্ষ্যস্থান। বিপর্যস্ত এসব মানুষের একজনের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, সহিংসতার জেরে কমপক্ষে ৩ হাজার পরিবার ঘরবাড়ি হারিয়ে উদ্বাস্তু হয়ে পড়েছে। তাদের খাবারসহ অন্যান্য সুযোগ-সুবিধা প্রয়োজন।
এদিকে, সহিংসতা দমনে এরইমধ্যে সেখানে বিশেষ বাহিনী পাঠিয়েছে আফগান সরকার।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: