যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে স্থানীয় সময় রোববার রাতে গোলাগুলির খবর পাওয়া গেছে।
তবে ঘটনা নিশ্চিত নয় বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
নিউইয়র্ক পুলিশ জানায়, ঘটনার তদন্ত চলছে—বিমানবন্দরে তল্লাশি চালিয়ে কোনো বন্দুকধারীর সন্ধান পাওয়া যায়নি।
এদিকে, গুলির ঘটনা নিয়ে আতঙ্ক ছড়ালে বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: