যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ইমাম আকোঞ্জিসহ দুই বাংলাদেশিকে গুলি করে হত্যার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।
এর আগে, প্রত্যক্ষদর্শীদের বিবরণ এবং সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে ওই হত্যাকারীর একটি স্কেচ প্রকাশ করে নিউইয়র্ক পুলিশ। ওই স্কেচ সব জায়গায় ছড়িয়ে দিয়ে হত্যাকারী সম্পর্কে তথ্য চাওয়া হয়।
এদিকে, ওই দু'জনকে হত্যার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।
নিউইয়র্কের কুইন্সে স্থানীয় সময় শনিবার দুপুরে জোহর নামাজ শেষে বাসায় ফেরার পথে তাদেরকে গুলি করে হত্যা করা হয়। ৫৫ বছর বয়সী ইমাম আকনজির বাড়ি হবিগঞ্জে। আর তার সহকারি ৬৫ বছর বয়সী তারা উদ্দিনের বাড়ি সিলেটে।
এ হত্যাকাণ্ডের ঘটনায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: