পাকিস্তানের প্রতি শুধু কঠোর মনোভাবই যথেষ্ট নয় বরং প্রতিটি পদক্ষেপে পাকিস্তানের বিরুদ্ধে আক্রমণাত্মক হওয়াই তার সরকারের নীতি বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
দেশের ৭০তম স্বাধীনতা দিবসের ভাষণে সন্ত্রাসবাদ প্রসঙ্গ তুলে মোদি বলেন, পাকিস্তানের বিরুদ্ধে আক্রমণাত্মক নীতির কারণেই ভারতীয় সরকার পাকিস্তান নীতি সম্পূর্ণ বদলে দিয়েছে।
তিনি আরো বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থানের কারণে গত ক'দিন ধরে সেদেশের বেলুচ জনগণ মোদিকে ধন্যবাদ জানাচ্ছেন। ওই বেলুচ জনগণ তাদের স্বদেশিদের হাতেই আক্রান্ত হচ্ছে প্রতিনিয়ত।
সন্ত্রাসীদের মদতপুষ্ট হওয়াটা ভারত কখনোই সহ্য করবে না বলে এসময় সাফ জানিয়ে দেন ভারতের প্রধানমন্ত্রী।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: