কিউবার গুয়ানতানামো বে'তে আটক ১৫ বন্দিকে সংযুক্ত আরব আমিরাতে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। ওবামা প্রশাসনে গুয়ানতানামো বে"র সর্বোচ্চ সংখ্যক বন্দিকে একসঙ্গে হস্তান্তরের ঘটনা এটিই প্রথম।
পেন্টাগন জানিয়েছে, এই ১৫ জনের মধ্যে ১২ জন ইয়েমেন ও ৩ জন আফগানিস্তানের নাগরিক। এক বিবৃতিতে পেন্টাগন গুয়ানতানামো কারাগার বন্ধ করার প্রচেষ্টাকে সমর্থন জানানোর পাশাপাশি বন্দিদের আশ্রয় দেয়ায় আরব আমিরাতের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে।
ওবামা চাইছেন ক্ষমতা ছাড়ার আগেই কারাগারটি বন্ধ করে দিতে। তার প্রশাসন কারাগারের বাকি ৬১ জন বন্দিকে যুক্তরাষ্ট্রের মূল ভূখন্ডে ফিরিয়ে আনতে চাইলেও কংগ্রেস এর বিরোধিতা করছে।
বন্দিদের বেশিরভাগই কোনো অভিযোগ ছাড়াই কিংবা বিচার বহির্ভূতভাবে এক দশকের বেশি সময় ধরে গুয়ানতানামো কারাগারে আটক রয়েছেন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: