আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে জোড়া খুন: একজনের বিরুদ্ধে অভিযোগ গঠন

যুক্তরাষ্ট্রে জোড়া খুন
যুক্তরাষ্ট্রে জোড়া খুন

যুক্তরাষ্ট্রে মসজিদের ইমামসহ দুই বাংলাদেশিকে গুলি করে হত্যার ঘটনায় একজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে নিউইয়র্ক পুলিশ।

ওই ব্যক্তি ব্রুকলিনের বাসিন্দা স্প্যানিশভাষী অস্কার মোরেল। ৩৫ বছর বয়সী অস্কারকে রোববার রাতেই গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদ করা হয়। তার বিরুদ্ধে হত্যা ও অবৈধ অস্ত্র রাখার দায়ে দুটি অভিযোগ গঠন করা হয়েছে।

ইমাম আলাউদ্দিন আকুঞ্জি ও তার সহকারি তারা উদ্দিনকে হত্যার উদ্দেশ্য সম্পর্কে কিছু জানায়নি পুলিশ, তবে এই দুজনের সঙ্গে হত্যাকারীর কোন সম্পর্ক ছিল না বলে জানিয়েছে।

গত শনিবার তাদের গুলি করে হত্যা করা হয়। ওই সময় তারা দু'জন জোহরের নামাজ শেষ করে বাসায় ফিরছিলেন। এই ঘটনাকে 'হেট ক্রাইম' বলে অভিহিত করেছে সেখানকার বাঙালি সম্প্রদায়।

সোমবার কুইন্সের ওযোন পার্কে আল-ফুরকান জামে মসজিদ প্রাঙ্গনে নিহত দুজনের জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়েছে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ