আন্তর্জাতিক

ইমাম-সহকারীকে হত্যার অভিযোগ অস্বীকার মোরেলের

ইমাম হত্যা
ইমাম হত্যা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশি ইমাম ও তার সহকারীকে হত্যার অভিযোগ অস্বীকার করেছে আটক হিস্পানিক অস্কার মোরেল।

স্থানীয় সময় মঙ্গলবার আদালতে হাজির করার পর নিজের পক্ষে এ সাফাই দেন তিনি।

এ সময় মোরেল বলেন, শনিবারের হত্যাকাণ্ডের সময় সিসিটিভির ফুটেজে তাকে ঘটনাস্থলে দেখা গেলেও তিনি এ হত্যার সঙ্গে জড়িত নন।

আগামী বৃহস্পতিবার আদালত শুনানির দিন ধার্য করেছে। যদি ইমাম আকনজি ও তারা উদ্দিনকে হত্যায় মোরেলের সংশ্লিষ্টতা প্রমাণিত হয় তাহলে প্যারোল ছাড়াই যাবজ্জীবন কারাভোগ করতে হবে তাকে।

কর্তৃপক্ষ আবারো জানিয়েছে, ঠিক কেন এই হত্যাকাণ্ড তা এখনো অস্পষ্ট। তবে বিদ্বেষ থেকেই এ হত্যাকাণ্ড হওয়ার সম্ভাবনাই বেশি। হত্যার পরদিন রোববার রাতেই গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদ করা হয় মোরেলকে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ