জঙ্গি গোষ্ঠী আইএসকে সমর্থনের জন্য অন্যদের প্রতি আহ্বান জানানোর দায়ে যুক্তরাজ্যে উগ্রবাদী ধর্মীয় নেতা আনজেম চৌধুরীকে দোষী সাব্যস্ত করেছে দেশটির আদালত।
প্রকাশ্য বক্তৃতা-বিবৃতিতে আইএসের প্রতি আনুগত্য প্রকাশ ও অন্যদের এব্যাপারে উৎসাহিত করায় ২০১৪ সালে তাকে গ্রেপ্তার করা হয়। তার বক্তৃতায় অণুপ্রাণিত হয়ে অনেকে সন্ত্রাসী তৎপরতায় লিপ্ত হয়, পরে যাদের বিচারও হয়েছে।
পাকিন্তানি বংশোদ্ভূত আনজেম চৌধুরীর সহযোগী মোহাম্মদ মিজানুর রহমানকেও একই অভিযোগে অভিযুক্ত করেছে আদালত।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: