যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের একটি পার্বত্য গিরিপথে দাবানলে দ্রুত ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনীর ১৩০০ কর্মী দিন-রাত কাজ করে যাচ্ছেন।
ওই এলাকার ৮২ হাজারের বেশি মানুষকে অন্যত্র সরিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
গত মঙ্গলবার ক্যাজন পাস নামে পার্বত্য একটি গিরিপথে আগুনের সূত্রপাত হয়। একদিন পর তা বারো হাজার ২০০ হেক্টরের বেশি এলাকায় ছড়িয়ে পড়ে।
এলাকাটি লস অ্যাঞ্জেলেস থেকে ১২০ কিলোমিটার পূর্বে আন্তঃরাজ্য মহাসড়কের পাশে অবস্থিত। আগুন ছড়িয়ে পড়ার কারণে এলাকার অধিবাসীদের ঘরবাড়ি ছেড়ে সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: