সিরীয় সরকারের হেফাজতে ২০১১ -১৫ সাল পর্যন্ত নির্যাতনে প্রায় ১৮ হাজার মানুষের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে এমন দাবি করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
এতে বলা হয়, ২০১১ সালের মার্চ মাসে সরকার বিরোধী আন্দোলন শুরুর পর থেকেই প্রতিদিনই গড়ে ১০ জন করে মানুষ মারা যেতো। এছাড়া কারাগারে কোন বন্দী আসলে তথাকথিত ওয়েলকাম পার্টির নামে তাকে মারধর করতো সেখানকার কারারক্ষীরা।
শুধু তাই নয়, নিরাপত্তা তল্লাশির নামে নারী বন্দীদের ধর্ষণ এবং শারীরিকভাবে লাঞ্চিত করতো পুরুষ কারারক্ষীরা। এ প্রতিবেদনে সরকারের নির্যাতন থেকে বেঁচে যাওয়া ৬৫ জনের সাক্ষাতকারও অন্তর্ভুক্ত করেছে অ্যামনেস্টি।
এ পরিস্থিতিতে বিরোধীদের ওপর নির্যাতন বন্ধে আসাদ সরকারের ওপর চাপ প্রয়োগে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে মানবাধিকার সংস্থাটি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: