আন্তর্জাতিক

রিজার্ভ চুরি: জামিনে মুক্ত মায়া সান্তোস

মায়া সান্তোস
মায়া সান্তোস

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের (আরসিবিসি) মামলায় ব্যাংকের মাকাতি শহরের জুপিটার স্ট্রিট শাখার সাবেক ব্যবস্থাপক মায়া সান্তোস দেগুইতো জামিনে মুক্তি পেয়েছেন।

বৃহস্পতিবার দেশটির দৈনিক ইনকোয়েরারের এক প্রতিবেদনে জানানো হয়েছে, স্থানীয় সময় বুধবার রাত সোয়া ১টার দিকে জামিনে ছাড়া পান মায়া।

মাকাতি সিটির পুলিশপ্রধান রমিল মিত্র বলেন, গ্রেপ্তারের পর মায়াকে নারী বন্দিদের সেলে রাখা হয়েছিল— রাতে তিনি সেখানেই ছিলেন। জামানত দিয়ে আদালত থেকে জামিন পান, আদালতের আদেশ রাতে কারাগারে আসার তাকে ছেড়ে দেয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ৮ কোটি ১০ লাখ ডলার (প্রায় ৮০০ কোটি টাকা) চুরির পর পাচারের সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে হওয়া ওই মামলায় বুধবার বিকেলে মাকাতি শহরের একটি সুপার মার্কেট থেকে মায়া গ্রেপ্তার করা হয়।

অজ্ঞাত সাইবার অপরাধী চক্র যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ অ্যাকাউন্ট থেকে চলতি বছরের ৪-৫ ফেব্রুয়ারি ১০০ কোটি ডলার সরানোর চেষ্টা করে। তবে ৮ কোটি ১০ লাখ ডলার হাতিয়ে নেয়ার পর তা আরসিবিসির মাকাতি শহরের জুপিটার স্ট্রিট শাখায় স্থানান্তর করা হয়। পরে এই অর্থের বড় অংশ চলে যায় ফিলিপাইনের কয়েকটি ক্যাসিনোতে।

এ ঘটনায় ফিলিপাইনের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেট গঠিত 'ব্লু রিবন' কমিটির শুনানিতে দেয়া সাক্ষ্যে মায়া দেগুইতো বলেন, আরসিবিসির সদরদপ্তর থেকে যখন পেমেন্ট বন্ধের আদেশ তিনি পাওয়ার আগেই ওই অর্থ ছাড় হয়ে যায়।

এ ঘটনায় গত ২২ মার্চ মাকাতি শহরের জুপিটার স্ট্রিট শাখার ব্যবস্থাপক মায়া সান্তোস দেগুইতো ও সহকারী ব্যবস্থাপক অ্যাঞ্জেলা তোরেসকে বরখাস্ত করে আরসিবিসি কর্তৃপক্ষ। এছাড়া বাংলাদেশের রিজার্ভের চুরি হওয়া অর্থ পাচারের ঘটনায় ব্যাংকের বিধি-বিধান ভঙ্গ ও ভুয়া নথি তৈরিতে জড়িত থাকার অভিযোগে একটি মামলা করেন আরসিবিসির সাবেক প্রেসিডেন্ট লরেঞ্জ তান।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ