আন্তর্জাতিক

বিক্ষোভের মুখে ভারতে ৩টি স্থানে বন্ধ হলো অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

কয়েকটি সংগঠনের বিক্ষোভের মুখে ভারতের দিল্লি, পুনে ও চেন্নাইয়ের অফিস সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

অ্যামনেস্টি ইন্ডিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনেছে ওই সংগঠনগুলো— অবশ্য এসব অভিযোগ অস্বীকার করেছে সংগঠনটি।

হিন্দুত্ববাদী একটি সংগঠনের বিক্ষোভের পর এ পদক্ষেপ নেয়া হয়।

তাদের অভিযোগ, কাশ্মীরের মানবাধিকার পরিস্থিতি নিয়ে শনিবার অ্যামনেস্টির এক সেমিনারে ভারত বিরোধী বক্তব্য ও স্লোগান দেয়া হয়েছে।

সেইসঙ্গে বেআইনিভাবে লোক জড়ো করে দাঙ্গা বাধানোর চেষ্টার অভিযোগও এনেছে তারা।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, কাশ্মীরে ভারতীয় নিরাপত্তা বাহিনীর ক্ষমতার অপব্যবহার নিয়ে ব্যাঙ্গালুরুতে ওই সেমিনার করে অ্যামনেস্টি ইন্ডিয়া। এরপর মঙ্গল ও বুধবার বেশ কয়েকটি সংগঠনের কর্মীরা বিক্ষোভ করেছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ