নিউইয়র্কে বাংলাদেশি ইমাম ও তার সহকারীকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে আটক অসকার মোরেল দায় অস্বীকার করেছেন।
পুলিশের সন্দেহভাজনদের তালিকা থেকে ঘটনার প্রত্যক্ষদর্শী যাকে চিহ্নিত করেছেন সরকারি কৌসুলির মন্তব্য, তিনিই খুনের দায়ে অভিযুক্ত।
স্থানীয় সময় বৃহস্পতিবার আদালতের শুনানি চলাকালে অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক অ্যাটর্নি পিটার ম্যাককরম্যাক আরো বলেন, লাইন আপ থেকে প্রত্যক্ষদর্শী যাকে চিহ্নিত করেছেন আদালতে তাই উপস্থাপন করা হয়েছে।
এদিকে, মোরেলের আইনজীবি জানিয়েছেন, পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ ছাড়াই পুলিশ বিষয়টি নির্দিষ্ট করেছে। তবে শুক্রবারের মধ্যে এ বিষয়ে গ্র্যান্ড জুরি রায় দেবেন।
আগামী সোমবার মোরেলের শুনানির দিন ধার্য করেছেন আদালত।
গত ১৩ আগস্ট নিউইয়র্কে ইমাম আখঞ্জি ও তারা উদ্দিনকে হত্যার ঘটনায় আটক মোরেল তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।
এদিকে, এ হত্যার ৬ দিন পরেও হত্যাকাণ্ডের কারণ প্রসঙ্গে পুলিশ স্পষ্ট করে কিছু না বলায় উদ্বেগ প্রকাশ করে ঘাতকের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন নিহতদের স্বজনেরা।