বেসামরিক নাগরিকদের মানব ঢাল হিসেবে ব্যবহার করে সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর মানবিজ থেকে পালাচ্ছে জঙ্গি গোষ্ঠি আইএস। আকাশ থেকে তোলা ছবিতে এমন তথ্য পাওয়া গেছে।
সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ) জানিয়েছে, শুক্রবার তোলা ছবিতে দেখা যায় আইএস জঙ্গিদের দীর্ঘ গাড়ির বহর। এসব গাড়িতে বেসামরিক নাগরিকদের বসিয়ে উত্তরের দিকে পালাচ্ছে জঙ্গি এ গোষ্ঠি।
ধারণা করা হচ্ছে, তারা তুর্কি সীমান্তের দিকে যাচ্ছে। প্রতিটি গাড়িতেই সাধারণ মানুষ থাকায় ক্ষয়ক্ষতি এড়াতে তাদের ওপর হামলা চালায়নি যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দি ও আরব যোদ্ধাদের জোট।
এসডিএফ যোদ্ধারা ১০ সপ্তাহের লড়াইয়ের পর মানবিজ শহরের নিয়ন্ত্রণ নেয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: