আন্তর্জাতিক

কাশ্মীরে চলছে কারফিউ, স্থবির জনজীবন

কারফিউ
কারফিউ

টানা ৪৩ দিনের মতো কারফিউ চলছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের শ্রীনগর এবং দক্ষিণ কাশ্মীরের দুটি শহরে। স্থবির হয়ে পড়েছে সেখানকার জনজীবন।

বন্ধ রয়েছে কাউফিউ আওতাভুক্ত এলাকার স্কুল, কলেজ, বেসরকারি প্রতিষ্ঠান এবং গণপরিবহন। সরকারি অফিসেও কর্মকর্তাদের উপস্থিতি তুলনামূলক অনেক কম। সেই সঙ্গে বন্ধ রয়েছে ইন্টারনেট ও যোগাযোগের পরিষেবাও।

এদিকে, শনিবার বেলা ১১ টায় পোস্ট-পেইড মোবাইল ফোন পরিষেবা পুনরায় চালু হলেও প্রিপেইড এখনো বন্ধ রয়েছে। এরইমধ্যে গত বুধবার সেনাদের হাতে নিহত হন কাশ্মীরের এক অধ্যাপক। ৮ জুলাই আইন শৃঙ্খলাবাহিনীর হাতে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠি হিজবুল মুজাহিদিনের কমান্ডার বুরহান ওয়ানির নিহত হওয়ার পর বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে কাশ্মীর।

এ সময় সংঘর্ষে ২ পুলিশসহ ৬০ জন নিহত হয়। এরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ