আন্তর্জাতিক

তুরস্কে বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ বোমা হামলা নিহত ৩০

তুরস্কে বোমা হামলা
তুরস্কে বোমা হামলা

তুরস্কে দক্ষিণাঞ্চলীয় গাজিয়েনতেপ শহরে একটি বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ বোমা হামলায় হয়েছেন কমপক্ষে ৩০ জন নিহত ও গুরুতর আহত হয়েছেন প্রায় একশো মানুষ।

গাজিয়ানতেপের গর্ভনর আলি ইয়েরলিকায়া এক বিবৃতিতে বলেন, একটি বিয়ের অনুষ্ঠানে সন্ত্রাসী বোমা হামলায় ৩০ জন নিহত ও ৯৪ জন আহত হয়েছেন।

এর আগে এই ঘটনায় ২২ জনের নিহত হওয়ার খবর জানানো হয়েছিল।

ইয়েরলিকায়া এই ঘটনার জড়িতদের বিচারের আওতায় আনার অঙ্গীকার করেন।

ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (একেপি)’র গাজিয়ানতেপ আসনের সংসদ সদস্য মেহমেৎ এরদোগান বলেছেন, কারা এই বিস্ফোরণ ঘটিয়েছে তা নিশ্চিত নয়। তবে এটি আত্মঘাতী হামলা বলেই ধারণা করা হচ্ছে।

আইনপ্রণেতা আরো বলেন, ইসলামিক স্টেট অথবা কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি এ ধরনের হামলা চালিয়ে থাকে।

নগরীর শাহিনবে এলাকায় বোমা হামলাটি চালানো হয়েছে।

এই এলাকায় বিপুল সংখ্যক কুর্দি বাস করে। কুর্দিদের সঙ্গে বিরোধ থাকায় সম্প্রতি এই এলাকায় ইসলামিক স্টেট জিহাদিদের তৎপরতা বাড়ছে।

বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, বিয়েতে বিপুল সংখ্যক কুর্দি উপস্থিত ছিল।

গাজিয়ানতেপের সংসদ সদস্য সামিল তাইয়ার বার্তা সংস্থা দোগানকে বলেন, ‘প্রাথমিক তথ্য অনুযায়ী মনে হচ্ছে যে আইএস এই হামলা চালিয়েছে।’

তিনি আরো বলেন, ‘ওই এলাকায় আমাদের বিপুল সংখ্যক কুর্দি ভাই বাস করেন।’

কুর্দিপন্থী পিপলস ডেমোক্রেটিক পার্টি (এইচডিপি) জানিয়েছে, দলটির সদস্যরা ওই বিয়েতে উপস্থিত ছিলো। সেখানে বহু নারী ও শিশুও ছিল।

উপ-প্রধানমন্ত্রী মাহমেৎ সিমসেক হামলাটিকে বর্বর হিসেবে উল্লেখ করেছেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ