আন্তর্জাতিক

জাপানে শক্তিশালী ঝড় টাইফুনের আশঙ্কা ৪০০ ফ্লাইট বাতিল

 জাপানে  ফ্লাইট বাতিল
জাপানে ফ্লাইট বাতিল

জাপানের রাজধানী টোকিওতে সোমবার একটি শক্তিশালী টাইফুন সরাসরি আঘাত হানতে যাচ্ছে—এ ঝড়ের প্রভাবে সৃষ্ট শক্তিশালী বাতাস ও ভারী বর্ষণের কারণে প্রায় ৪০০ ফ্লাইট বাতিল করা হয়েছে।

জাপানের আবহাওয়া বিভাগ জানিয়েছে, দুপুর নাগাদ শক্তিশালী টাইফুন মিনদুলে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আঘাত হানার পর ঝড়টি জাপানের রাজধানী থেকে উত্তরাঞ্চলীয় তোহোকু অঞ্চলের দিকে যেতে পারে।

আবহাওয়া সংস্থা জানায়, ঝড়টি ঘণ্টায় ২৫ কিলোমিটার (১৬ মাইল) বেগে ভোরে মিয়াকি দ্বীপ থেকে উত্তর দিকে অগ্রসর হচ্ছে— এ সময় ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টা ১৮০ কিলোমিটার (১১০ মাইল)।

মিয়াকিতে ঝড়ের আঘাতের ফলে তাৎক্ষণিকভাবে হতাহত বা বড় ধরনের ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

দ্বীপটিতে প্রায় ২ হাজার ৬০০ লোক বাস করেন— দ্বীপটির অর্থনীতির প্রধান উৎস মৎস্য শিকার, পর্যটন ও সবজি চাষ।

জাতীয় নিউজ চ্যানেল এনএইচকে জানায়, ঝড়ের কারণে দেশব্যাপী মোট ৩৮৭টি ফ্লাইট বাতিল করা হয়েছে— ফ্লাইটগুলোর অধিকাংশই টোকিওর হানেদা বিমানবন্দরের।

জাপান এয়ারলাইন্স জানিয়েছে, তারা বিকেলের ১৪৫টি আভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করেছে— এতে বিমানগুলোর ২৬ হাজার ৯১০ যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছেন।

অল নিপ্পন এয়ারওয়েইজ ৯৬টি আভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করেছে— এতে ২১ হাজার ৩০০ যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছেন।

ইস্ট জাপান রেলওয়ে জানিয়েছে, বুটেল ট্রেনসহ টোকিও ও এর আশপাশের এলাকার প্রধান প্রধান ট্রেনগুলোতে যাত্রী সেবা স্বাভাবিক আছে। ইস্ট জাপান রেলওয়ে ওই অঞ্চলের সবচেয়ে বড় ট্রেন পরিচালনাকারী সংস্থা। সূত্র বাসস।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ