ফিলিপাইনের প্রেসিডেন্ট রডরিগো দোতার্তে দায়িত্ব নেয়ার পর ৭ সপ্তাহে মাদক সংক্রান্ত আঠারোশটি খুনের ঘটনা ঘটেছে।
ফিলিপাইনের পুলিশ প্রধান রোনাল্ড ডেলা রোসা সিনেট কমিটিকে বলেন, শুধু ১ জুলাই থেকে এ পর্যন্ত পুলিশের অভিযানে ৭১২ জন মাদক চোরাকারবারী ও ব্যবহারকারী নিহত হয়েছেন। আর বাকি হাজারের ওপর খুনের ঘটনা তদন্তাধীন রয়েছে। ফলে এ সংক্রান্ত খুনের সংখ্যা আঠারোশ' ছাড়িয়ে গেছে।
জাতিসংঘ এইসব হত্যাকাণ্ডের সমালোচনা করায় গত রোববার প্রেসিডেন্ট দোতার্তে সংস্থাটি থেকে বের হয়ে যাওয়ার হুমকি দেন। দায়িত্ব গ্রহণের পরপরই নতুন প্রেসিডেন্ট দোতার্তে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: