সিরিয়ার সীমান্তবর্তী শহর জারাব্লুস থেকে জঙ্গি গোষ্ঠী আইএস নির্মূলে অভিযান শুরু করেছে তুরস্কের সেনাবাহিনী। দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, তুরস্কের সশস্ত্র বাহিনী ও আন্তর্জাতিক জোটের বিমান বাহিনী আলেপ্পোর জারাব্লু স জেলায় সামরিক অভিযান শুরু করেছে। তাদের সঙ্গে রয়েছে সিরিয়ায় অবস্থিত আঙ্কারার বিশেষ বাহিনীও।
সীমান্তবর্তী এ অঞ্চল থেকে সম্পূর্ণরূপে আইএস নিধনের প্রতিজ্ঞাও করেছে তুরস্ক।
চলতি সপ্তাহে তুরস্কের দক্ষিণাঞ্চলীয় শহরে একটি বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় হতাহতের ঘটনার পর এই অভিযান শুরু করে দেশটি। (সূত্র; বিবিসি)
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: