ইতালিতে শক্তিশালী ভূমিকম্পে বেশ কিছু ভবন ধ্বসে নিহতের সংখ্যা বেড়ে ২৪৭ জন ছাড়িয়েছে। ধ্বংসস্তূপে এখনো আটকে আছে অনেকে।
স্থানীয় সময় বুধবার ভোররাতে রিখটার স্কেলে ৬.২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয় ইতালিতে।
এরইমধ্যে ভূমিকম্পের ১৭ ঘণ্টা পর প্যাসকারা দেল ত্রন্তো গ্রামে ধ্বংসস্তুপ থেকে ৮ বছরের একটি শিশুকে জীবিত উদ্ধার করা হয়।
এদিকে, ঐতিহাসিক নগরী আমাত্রিসেই নিহত হয়েছে কমপক্ষে ৮৬ জন। ওই নগরীর মেয়র জানিয়েছেন, শহরের তিন চতুর্থাংশ ধ্বংস হয়ে গেছে। এখনো বহু মানুষ ধ্বংসস্তুপে আটকা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে।
ভূমিকম্পে শহরের প্রবেশপথ ও বের হওয়ার রাস্তা বিচ্ছিন্ন হয়ে গেছে। ইটালির রোম নগরীতেও অনেক ভবন কেঁপে উঠে। (সূত্র: বিবিসি)
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: