ঢাকা সফরে পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যকার দীর্ঘস্থায়ী ও বিস্তৃত সম্পর্ক আরো জোরদার করায় গুরুত্ব দেবেন বলে জানিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট।
বুধবার এক বিবৃতিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, ২৯ আগস্ট ঢাকায় সংক্ষিপ্ত সফরে বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে দুই দেশের ক্রমবর্ধমান সহযোগিতা সরকারি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন কেরি।
পাশাপাশি গণতন্ত্র, উন্নয়ন, নিরাপত্তা ও মানবাধিকার বিষয়ে দুই দেশের দীর্ঘস্থায়ী অংশীদারিত্বকে আরো জোরদার করার ওপর গুরুত্ব দেবেন।
যুক্তরাষ্ট্রে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেয়ার পর এবারই প্রথম বাংলাদেশ সফরে আসছেন জন কেরি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: