আন্তর্জাতিক

ইতালিতে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জরুরি অবস্থা

ইতালি
ইতালি

ইতালিতে ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। শুক্রবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

ইতালির মধ্যাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৬৭ পৌঁছেছে। গুরুতর আহত কমপক্ষে ৪০০ জন। ভূমিকম্পের শতাধিক পরাঘাতে ব্যাহত উদ্ধারকাজ।

এখনো ধ্বংসস্তুপের নিচে অনেকে আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। তাদের উদ্ধারে কাজ করছেন প্রায় ৫ হাজার উদ্ধারকর্মীরা। ভারি যন্ত্রপাতির পাশাপাশি এখনো খালি হাতে চলছে অনুসন্ধান।

তবে, ভূমিকম্পের পরাঘাতের কারণে বারবার ব্যাহত হয়েছে উদ্ধারকাজ।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের অধিকাংশই শিশু। ভূমিকম্পে আহত ৩ শতাধিক মানুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের অনেকেই সেখানে অবকাশ যাপনে গিয়েছিলেন।

বুধবার ভোররাত সাড়ে ৩টায় ইতালির দক্ষিণাঞ্চলীয় পেরুগিয়ায় আঘাত হানে ৬.২ মাত্রার ভূমিকম্প। এতে আমাত্রিসি, আরকুয়াতা, অ্যাকুমোলি ও পেসকারা দেল ত্রোনতো শহর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ