তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জিযরে শহরে পুলিশ ভবনের বাইরে গাড়ি বোমা বিস্ফোরণে কমপক্ষে ১১ পুলিশ সদস্য নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন ৭০ জন।
স্থানীয় সময় শুক্রবার সকাল ৭টায় এই হামলার ঘটনা ঘটে। কে বা কারা এ হামলা চালিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে এ হামলার জন্য নিষিদ্ধ ঘোষিত কুদিস্তান ওয়ার্কার্স পার্টিকে দায়ী করেছে সরকার।
তুর্কি কর্তৃপক্ষ কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির বিরুদ্ধে দমন অভিযান চালাচ্ছে। এর পরিপ্রেক্ষিতে জিযরে শহরে বেশ কয়েকবার কারফিউও জারি করা হয়।
২০১৫ সালের জুলাইয়ে দুই বছরের অস্ত্রবিরতি চুক্তি ভেঙে যাওয়ার পর তুর্কি নিরাপত্তা বাহিনী বেশ কয়েকবার পিকেকের হামলার লক্ষবস্তুতে পরিণত হয়।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: