সিরিয়ার দারাইয়া শহর থেকে বিদ্রোহী যোদ্ধা ও বেসামরিক নাগরিকদের সরে যেতে একটি চুক্তিতে সম্মত হয়েছে সরকারি বাহিনী ও বিরোধীরা।
এ চুক্তির আওতায় ৭০০ সশস্ত্র ব্যক্তি বিদ্রোহী নিয়ন্ত্রিত ইদলিবে এবং ৪ হাজার বেসামরিক নাগরিক সরকারি আশ্রয়কেন্দ্রে চলে যাবে।
স্থানীয় সময় শুক্রবার এ স্থানান্তর প্রক্রিয়া শুরু হয়েছে। এরইমধ্যে দারাইয়ার প্রবেশ পথে অবস্থান করছে বাস, অ্যাম্বুলেন্স এবং রেড ক্রিসেন্টের যানও।
আসাদ বিরোধী আন্দোলন শুরু হওয়ার পর ২০১২ সাল থেকে শহরটি অবরোধ করে রাখে সরকার বাহিনী। এ সময়ে সরকারি সেনাদের বোমা হামলা এবং খাবার, পানি ও বিদ্যুতের সংকটে পড়ে দারাইয়ার বাসিন্দারা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: