সিরিয়া যুদ্ধে প্রথমবারের মতো নিহত হয়েছেন এক তুর্কি সেনা— আহত হয়েছেন আরো তিন সেনা।
দেশটির উত্তরাঞ্চলীয় জারাব্লুস শহরে কুর্দি সেনাদের রকেট হামলায় এই হতাহতের ঘটনা ঘটে।
কুর্দিদের দাবি, তাদের নিক্ষেপ করা রকেটে তুর্কি সেনাদের তিনটি ট্যাংক বিধ্বস্ত হয়েছে। পিওয়াইডি রাজনৈতিকভাবে কুর্দিস্তান ওয়ার্কাস পার্টি-পিকেকে'র সহযোগী সংগঠন হিসেবে পরিচত।
তুরস্কে পিকেকে এবং তার সহযোগী সংগঠন নিষিদ্ধ।
গত ২৪ আগস্ট সিরিয়ায় আইএস এবং কুর্দি বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে আঙ্কারা।
শনিবার সিরিয়ার উত্তরাঞ্চলে আরো ৬ টি ট্যাংক পাঠায় তুরস্ক। এরই মধ্যে সেখানে ৫০ টি ট্যাংক এবং ৩৮০ জন তুর্কি সেনা মোতায়েন করা হয়েছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: