বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসসে পুলিশ গবেষণা কেন্দ্রের কার পার্কিংয়ে গাড়ি বোমার বিস্ফোরণ ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি বলে দেশটির সংবাদ মাধ্যম জানিয়েছে।
স্থানীয় সময় রোববার রাত আড়াইটার কিছু আগে হামলাকারীরা একটি গাড়ি নিয়ে ‘ব্রাসেলস ইনস্টিটিউট অব ক্রিমিনোলজির’ কার পার্কিংয়ে ঢুকে পড়ে। এ সময় তারা এ গবেষণাগারটির কাছে বোমার বিস্ফোরণ ঘটায়।
এতে গবেষণাগারটিতে আগুন ধরে যায়। তবে হামলাকারীরা হতাহত হয়েছে কি না সে ব্যাপারে কিছু জানা যায়নি।
এর আগে গত মার্চে ব্রাসেলসসের বিমানবন্দর ও মেট্রোতে সন্ত্রাসী হামলায় ৩২ জন নিহত হন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: