আন্তর্জাতিক

দিল্লিতে জন কেরি

জন কেরি
জন কেরি

দুই দিনের সফরে এখন দিল্লিতে রয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। সোমবার রাত ৯টায় সংক্ষিপ্ত ঢাকা সফর শেষে ভারতের রাজধানী নয়া দিল্লি পৌঁছান তিনি।

কেরির গাড়ি বহর বিমানবন্দর থেকে বের হওয়ার পরপরই তীব্র যানজটে পড়ে। সোমবার সকাল থেকেই দিল্লিতে টানা বৃষ্টিপাতের কারণে বিভিন্ন সড়কে পানি জমে এ যানজটের সৃষ্টি হয়।

মঙ্গলবার তিনি নয়া দিল্লিতে দ্বিতীয় ভারত-যুক্তরাষ্ট্র কৌশলগত ও বাণিজ্যিক সংলাপে অংশ নেবেন। এতে জন কেরি ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ নিজ নিজ প্রতিনিধি দলের নেতৃত্বে দেবেন।

এতে পারস্পরিক সহযোগিতার বিষয়ে দুই দেশ যে নতুন ক্ষেত্র চিহ্নিত করেছে, সেসব বিষয়ে অর্জিত অগ্রগতি পর্যালোচনা করা হবে। সফরের দ্বিতীয় দিন বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন জন কেরি।

তাদের আলোচনায় অর্থনৈতিক বিষয় প্রাধান্য পাবে। জন কেরি কাল আইআইটি দিল্লির শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য রাখবেন।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ