আন্তর্জাতিক

আইএসের অন্যতম নেতা আল-আদনানি নিহত

আল-আদনানি
আল-আদনানি

জঙ্গি গোষ্ঠী আইএসের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা ও মুখপাত্র আবু মুহাম্মদ আল-আদনানি সিরিয়ায় যুক্তরাষ্ট্রের হামলায় নিহত হয়েছেন। আইএসের সংবাদ সংস্থা আমাক বিষয়টি নিশ্চিত করেছে।

আমাক জানায়, সিরিয়ার আলেপ্পোতে সামরিক হামলা প্রতিরোধ করতে গিয়ে তিনি মারা যান। পেন্টাগন জানায়, তারা আদনানিকে লক্ষ্য করে আল বাদ শহরের কাছে হামলা চালিয়েছিল। তবে আদনানি বিমান হালায় নাকি স্থল সেনাদের হামলায় মারা গেছেন তার বিস্তারিত জানানো হয়নি।

কোনো ব্যক্তি দ্বারা এককভাবে আইএসের প্রতি আনুগত্য প্রকাশ করে পশ্চিমাবিশ্বসহ অন্যান্য দেশে যেসব হামলা হয়েছে— তিনি প্রথম এসব হামলার ডাক দিয়েছিলেন।

ইউরোপে বেশ কয়েকটি হামলার সরাসরি আদনানি নিজেই পরিকল্পনা করেছেন বলে বলা হয়ে থাকে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর আল-আদনানিকে আন্তর্জাতিক সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করে তার সম্পর্কে তথ্যের বিনিময়ে ৫০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছিল। আদনানির সর্বেশষ বার্তা শোনা গিয়েছিল মে মাসে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ