মেক্সিকান প্রেসিডেন্টের আমন্ত্রণ গ্রহণ করে সে দেশে সফরে যাবেন বলেন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
এক টুইট বার্তায় ট্রাম্প বলেন, মেক্সিকান প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতোর সঙ্গে দেখা করতে যাচ্ছেন। নির্বাচনী প্রচারণার সময় মেক্সিকান অভিবাসীদের অপরাধী এবং ধর্ষক বলে অভিহিত করেন।
এমনকি দুই দেশের মধ্যে দেয়াল তৈরি করারও কথাও বলেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী।
এদিকে, মেক্সিকো সফরের জন্য ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটনকেও আমন্ত্রণ জানিয়েছেন প্রেসিডেন্ট এনরিক পেনা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: