মেক্সিকো সফরে গিয়েও দুই দেশের সীমান্তে দেয়াল নির্মাণের পক্ষে যুক্তি তুলে ধরলেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
স্থানীয় সময় বুধবার মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতোর সঙ্গে সাক্ষাতে এ বিষয়ে কথা বলেন তিনি।
ট্রাম্প বলেন, সফরকালে সীমান্তে দেয়াল নির্মাণের ব্যয়ভার মেক্সিকো বহন করবে নেবে কি-না?— এ বিষয়ে তাদের মধ্যে কোনো আলোচনা হয়নি। এমনকি মেক্সিকান প্রেসিডেন্টকে তিনি বন্ধু হিসেবেও উল্লেখ করেন।
এদিকে, সফর শেষে অ্যারিজোনায় ফিরে ট্রাম্প বলেন, অভিবাসন প্রত্যাশীদের ঠেকানোর জন্য সীমান্তে দেয়াল নির্মাণে মেক্সিকো অর্থ দেবে এবং এটি শতভাগ নিশ্চিত।
তবে ট্রাম্পের সফরের সময়ই মেক্সিকান প্রেসিডেন্ট এক টুইটে জানান, তার দেশ ওই দেয়াল কোনো অর্থ দেবে না।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: