সৌদী আরবে খুৎবায় রাজনৈতিক ও গোত্রগত বিষয়ে আলোচনার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির সরকার।
বৃহস্পতিবার এক লাখেরও বেশি ইমামকে এ বিষয়ে নিষেধাজ্ঞা পাঠিয়েছে দেশটির ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। এমনকি, কোনো ব্যক্তি বা দেশকে অভিশাপ দেয়ার বিরুদ্ধেও ইমামদের সতর্ক করা হয়েছে।
মসজিদে কোনো প্রকার চাঁদা তোলা যাবে না বলেও সাফ জানিয়ে দেয়া হয়েছে মন্ত্রণালয় থেকে। ইমামদের কেবল ধর্মীয় বিষয় নিয়ে মসজিদের খুতবায় কথা বলার নির্দেশ দেয়া হয়েছে।
সৌদী আরবে সাধারণত জুমার খুতবায় ইসরায়েল ও অমুসলিমদের নিন্দা করে বক্তব্য দেয়া হয়। সুন্নী নন এমন মুসলিমদেরও সমালোচনা করা হয়। এর প্রেক্ষিতে দেশটির সরকার এ ধরনের নিষেধাজ্ঞা জারি করেছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: