অবশেষে প্যারিস বিশ্ব জলবায়ু চুক্তিকে সমর্থন করেছে চীনের উচ্চ আইন সভা— এমনই তথ্য দিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া।
এতে বলা হয়, সপ্তাহব্যাপী অধিবেশন চলার পর চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেস স্ট্যান্ডিং কমিটি এই প্রস্তাব পর্যালোচনা করার পর প্যারিস চুক্তির প্রতি তাদের আনুষ্ঠানিক সমর্থন জানান। শনিবার হংজৌয়ে অনুষ্ঠেয় জি-টোয়েন্টি সম্মেলনে এ বিষয়ে যৌথভাবে ঘোষণা দেওয়ার কথা রয়েছে চীন ও যুক্তরাষ্ট্রের।
২০১৫ সালের ডিসেম্বরে ঐতিহাসিক প্যারিস জলবায়ু সম্মেলনে একটি চুক্তি উত্থাপিত হয়। সেখানে কার্বন ডাই-অক্সাইড নির্গমন কমিয়ে বৈশ্বিক উষ্ণতাকে ২ ডিগ্রি সেলসিয়াসের নীচে রাখার বিষয়ে সম্মত হয় সম্মেলনে অংশ নেওয়া অধিকাংশ দেশ।
তবে সেসময় এ নিয়ে কোন সম্মতি জানায় নি কার্বন ডাই-অক্সাইড নির্গমনকারীর তালিকায় শীর্ষে থাকা চীন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: