যুক্তরাষ্ট্রের জ্যামাইকায় বাংলাদেশি নাগরিক নাজমা খানমের সন্দেহভাজন খুনির সিসিটিভির ভিডিওচিত্র প্রকাশ করেছে নিউইয়র্ক পুলিশ।
পাশাপাশি ওই খুনিকে ধরতে তার সম্পর্কে তথ্য দেয়ার জন্য ১০ হাজার ডলার পুরস্কার ঘোষণা করেছে পুলিশ। তবে ডাকাতির চেষ্টার সময় নাজমা খানমকে হত্যা করা হয়, নাকি ধর্মীয় বিদ্বেষ থেকে এই ঘটনা ঘটেছে তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
গত বুধবার রাতে নিউইয়র্কের কুইনসে এক দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হন ৬০ বছর বয়সী নাজমা খানম। ২০০৯ সালে তিনি ও তার স্বামী যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এবং চলতি বছরের জুনে তারা মার্কিন নাগরিকত্ব পান। (সূত্র: বিবিসি)
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: